কুলাউড়ায় দুর্ঘটনায় কবলিত রেল উপবন এক্সপ্রেস সাতটি বগি নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হয়েছে। রোববার দিবাগত রাত ৩টা ১৫ মিনিটে উপবন এক্সপ্রেস ৭টি বগি নিয়ে কুলাউড়া স্টেশন ছেড়ে আসে। আজ সোমবার সকাল ৯টার মধ্যে এটির ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। কুলাউড়া রেল স্টেশন মাস্টার আনসার উদ্দিন প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন। সরেজমিনে দেখা গেছে, দুর্ঘটনাকবলিত রেললাইনটির প্রায় এক কিলোমিটার অংশ একেবারে দুমড়েমুচড়ে গেছে।... বিস্তারিত
from http://bit.ly/2t71kGp প্রথম আলো
Rejaul Islam Ratul