রাজধানীর ডেমরায় কারখানায় লোহা গলানোর কাজ করার সময় তরল পদার্থ ছিটকে দুই শ্রমিক দগ্ধ হয়েছেন। দগ্ধ দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। আজ শনিবার বেলা ১১টার দিকে খাদেম স্টিল মিলে এ ঘটনা ঘটে। দগ্ধ দুই শ্রমিক হলেন সাইফুল (২৮) ও শাহজাহান (৩৮)। দুর্ঘটনার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া। কারখানার সুপারভাইজার... বিস্তারিত
from http://bit.ly/30IiYj7 প্রথম আলো
Rejaul Islam Ratul