কুষ্টিয়া শহরে শিউলী খাতুন হত্যা মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। আজ বুধবার সকাল সাড়ে ১০টায় কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী এ রায় দেন। এ সময় আসামি আদালতে উপস্থিতি ছিলেন। দণ্ডপ্রাপ্ত আসামি হলেন সোহেল রানা। তিনি মেহেরপুরের গাংনী উপজেলার মিনাপাড়া গ্রামের ইমান আলীর ছেলে।... বিস্তারিত
from http://bit.ly/2T0zjeW প্রথম আলো
Rejaul Islam Ratul