পটুয়াখালীর বাউফল উপজেলায় বাড়ির পাশের পুকুরে ডুবে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে উপজেলার কনকদিয়া ইউনিয়নের নারায়ণপাশা গ্রামে এ ঘটনা ঘটে। মারা যাওয়া শিশুটির নাম আবু সুফিয়ান। সে নারায়ণপাশা গ্রামের মো. মামুন হাওলাদারের একমাত্র সন্তান। বাবা মামুন হাওলাদার জানান, আজ সকালে সবার অজান্তে বাড়ির পাশের পুকুরে গিয়ে তলিয়ে যায় সুফিয়ান। পরে পাশের বাড়ির লোকজন সুফিয়ানকে ভাসতে দেখে চিৎকার করে।... বিস্তারিত
from http://bit.ly/2Ea928Q প্রথম আলো
Rejaul Islam Ratul