মানিকগঞ্জে কালবৈশাখীতে নদীতে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ পাঁচজনের মধ্যে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে পদ্মা নদীতে মরদেহগুলো ভেসে উঠলে ফায়ার সার্ভিসের সদস্যরা সেগুলো উদ্ধার করে। যে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে তাঁরা হলেন শিবালয় উপজেলার ধুতরাবাড়ি গ্রামের ইয়াদ আলী (৪৮) ও চান মিয়া (৪৫) এবং পাবনার আতাইকুলা গ্রামের ইসমাইল হোসেন (৫৮)। মরদেহ তিনটি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।... বিস্তারিত
from https://ift.tt/2JVB6ld প্রথম আলো
Rejaul Islam Ratul