এফ আর টাওয়ার নির্মাণে অনিয়ম খুঁজতে মাঠে দুদক


Wednesday, April 3, 2019

ADVERTISEMENT

বনানীর এফ আর টাওয়ার নির্মাণে অনিয়ম-দুর্নীতি খতিয়ে দেখতে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার এ বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়ে উপপরিচালক আবু বকর সিদ্দিককে অনুসন্ধান কর্মকর্তা নিয়োগ দিয়েছে সংস্থাটি। দুদক সূত্র জানায়, ভবনটির ১৮ তলার অনুমোদন থাকার পরও কীভাবে ২৩ তলা করা হয়েছে, তা খতিয়ে দেখবে সংস্থাটি। এর সঙ্গে কারা জড়িত, কাদের অবহেলা আছে, তাও খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে দুদক।... বিস্তারিত



from https://ift.tt/2VhBKuH প্রথম আলো
Rejaul Islam Ratul