নাটোরের গুরুদাসপুর উপজেলায় কালবৈশাখী ঝড়ে গাছের ডাল ভেঙে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলায় বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ের সময় আম কুড়াতে গিয়ে সাত বছরের মেয়েশিশুটির মৃত্যু হয় বলে জানিয়েছেন স্থানীয় লোকজন। নিহত শিশুটির নাম সাথি (৭)। সে উপজেলার নাজিরপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের মজনু আলীর মেয়ে। সে স্থানীয় সরকারি বিদ্যালয়ে তৃতীয় শ্রেণিতে পড়ত। গতকালের ঝড়ে আম, লিচু, ভুট্টাসহ ফসলের ব্যাপক... বিস্তারিত
from https://ift.tt/2FUuEHe প্রথম আলো
Rejaul Islam Ratul