চুয়াডাঙ্গা সদর উপজেলায় দ্রুতগামী ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলচালক শান্তি মিয়া (৩০) নিহত হয়েছেন। আজ রোববার সকাল ছয়টার দিকে উপজেলার ভালাইপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত শান্তি মিয়ার বাড়ি সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নের মাখালডাঙ্গা গ্রামে। পেশায় তিনি ছিলেন কৃষক। দামুড়হুদা উপজেলার রামনগর গ্রামের শ্বশুরবাড়ি থেকে মোটরসাইকেল চালিয়ে নিজ গ্রামে ফিরছিলেন শান্তি মিয়া। পথেই দুর্ঘটনা ঘটে।... বিস্তারিত
from http://bit.ly/2F9Ypnq প্রথম আলো
Rejaul Islam Ratul