সিগন্যালে আটকে আছে সারি সারি যানবাহন। সারির সামনে ২০-২৫টি মোটরসাইকেল। একটু ফাঁকা পেয়েই ভোঁ টান দিয়ে মোড়ের এক পাশ থেকে অন্য পাশে চলে গেল কয়েকটি মোটরসাইকেল। অন্য বাহনগুলো তখনো সিগন্যালে আটকে। গতকাল বুধবার আসাদগেট মোড়ে দেখা মেলে এই দৃশ্যের। তবে এই চিত্র কেবল আসাদ গেটের নয়, রাজধানীর সড়কে এই দৃশ্য দেখা যায় নিত্যদিন। ট্রাফিক পুলিশ বলছে, মোটরসাইকেলের এমন বেপরোয়া চালনার কারণে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে।... বিস্তারিত
from https://ift.tt/2BW0QYD প্রথম আলো
Rejaul Islam Ratul